বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপালগঞ্জে ব্রি আঞ্চলিক কার্যালয় চত্বরে পার্টনার প্রকল্পের আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক ড. মো. মামুনুর রহমান।
ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. হুমায়ূন কবির বক্তিয়ার, সায়েন্টিফিক অফিসার শাহারিয়ার কবির এবং গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লোকমান হাকিম।
আলোচনা সভা শেষে অতিথিরা কৃষক ও কৃষাণীদের হাতে বিনামূল্যে ধানের বীজ তুলে দেন।
অনুষ্ঠানে ড. এবিএম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাত গোপালগঞ্জ, বাগেরহাট ও নড়াইল জেলার কৃষকদের মধ্যে সম্প্রসারণে ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
তিনি জানান, পার্টনার প্রকল্পের আওতায় তিন জেলায় ব্রি ধান ১০৮ জাতের ১০ টন বীজ এবং ব্রি হাইব্রিড ধান-৩, ব্রি হাইব্রিড ধান-৫ ও ব্রি হাইব্রিড ধান-৮ জাতের মোট ১ টন বীজ বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
এসব উন্নত জাতের ধান চাষের মাধ্যমে কৃষকরা উৎপাদন বৃদ্ধি করতে পারবেন। পাশাপাশি অধিক ধান উৎপাদনের ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...