Logo Logo

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন


Splash Image

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


গোপালগঞ্জ শহরের মানিকদাহ হাউজিং মাঠে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণিসম্পদ কার্যালয়।

এ উপলক্ষে হাউজিং মাঠে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জিএম সরফরাজ। পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর ২১টি স্টল ঘুরে দেখেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে ও গোপালগঞ্জ আইএলএসটির সিনিয়র ইনস্ট্রাক্টর ডা. প্রিয়াংকা রানী মোদকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জিএম সরফরাজ। খামারিদের মধ্যে বক্তব্য দেন মো. ইয়াহিয়া।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. ফকির এফএমএ মালেক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. ছরোয়ার হোসেন সিকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ভবেন চন্দ্র বাইনসহ আরও অনেকে।

আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার বলেন, প্রাণিসম্পদকে সরকার রপ্তানিমুখী করতে উদ্যোগ নিয়েছে। তাই প্রাণিসম্পদে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে চাই।

তিনি জানান, সর্বশেষ নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে, যা কাজী হ্যাচারি করেছে এবং কাজী হ্যাচারির মালিকের বাড়ি গোপালগঞ্জে। পাশাপাশি দই, মিষ্টি, রসমালাই ও মাংসসহ বিভিন্ন প্রাণিজ পণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে।

ডা. গোবিন্দ চন্দ্র সরদার আরও বলেন, প্রাণিসম্পদ খাত যেন শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না থাকে এবং রপ্তানিমুখী হয়, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। খামারিদের আধুনিকায়নের উদ্দেশ্যে প্রাণিসম্পদ দপ্তরের আধুনিক প্রযুক্তিগুলো প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...