Logo Logo

পাথরঘাটায় শুরু হলো নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের সমাপনী পরীক্ষা


Splash Image

সারাদেশের ন্যায় বরগুনার পাথরঘাটায়ও শুরু হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত বরিশাল অঞ্চলের তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা।


বিজ্ঞাপন


শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯:৩০ মিনিটে কাকচিড়া "সওতুল ইসলাম নূরানী ও হাফিজি মাদ্রাসা" কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এ কেন্দ্রে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। সওতুল ইসলাম মাদ্রাসার ২৬ জন ও মধ্য জ্ঞানপাড়া মাদ্রাসার ৮ জন।

সারাদেশে বোর্ডের অধীনে ২০তম নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় ৬ হাজার ৪৮৪টি মাদ্রাসার ৬৫ হাজার ৬৭২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। দেশের ১ হাজার ৬০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। ছয় দিনব্যাপী পরীক্ষা চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।

পাথরঘাটার কাকচিড়া সওতুল ইসলাম নূরানী ও হাফিজি মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে বন্টনকৃত আসন গ্রহণ করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে তারা। পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত এ সমাপনী পরীক্ষা শিশুদের প্রাথমিক দ্বীনি শিক্ষা, কুরআন শিক্ষার পাশাপাশি জেনারেল পাঠ্যক্রমের অগ্রগতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। গ্রেড পয়েন্ট অনুযায়ী পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও শিক্ষাগত দক্ষতা মূল্যায়ন ও পরীক্ষা পরবর্তী সনদ পত্র বিতরণ করা হয়।

বোর্ডের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে কেন্দ্রসংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সকল কেন্দ্রে বোর্ড কর্তৃক হল সুপার (পরীক্ষক) নিয়োগ করা হয়েছে। এছাড়াও আনুষাঙ্গিক সহযোগিতার জন্য কেন্দ্র অবস্থিত মাদ্রাসার মুহতামিম/প্রধান শিক্ষককে হল সচিবের দায়িত্বে রাখা হয়েছে। শিক্ষার্থী, সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও পরীক্ষা সংশ্লিষ্টদের সহযোগিতায় পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ছয় দিনব্যাপী এ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভকামনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...