বিজ্ঞাপন
শনিবার (২৮ নভেম্বর) জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি হয়। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন ও বরগুনা সাইক্লিং কমিউনিটি।
সকালে পাথরঘাটা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সাইকেল র্যালির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. মহসিন ফরাজী, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান, বরগুনা সাইক্লিং কমিউনিটির মডারেটর মো. তানভীর ইসলাম, পাথরঘাটা শাখার আহ্বায়ক মো. জুবায়ের ইসলাম ও বরগুনা সাইক্লিং কমিউনিটির পাথরঘাটা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ।
পাশাপাশি সংশ্লিষ্ট সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন। র্যালিটি পাথরঘাটা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। পরে উপজেলা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত সামাজিক উদ্যোগ প্রয়োজন। এডিস মশার বংশবিস্তার ঠেকাতে বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।
বক্তারা আরও জানান, ফুলের টব, ডাবের খোসা ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব স্থান পরিচ্ছন্ন রাখতে হবে। শিশু-কিশোর ও তরুণদের সম্পৃক্ত করে পরিবার থেকে সমাজের সর্বস্তরে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে হবে।
তাঁদের মতে, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...