বিজ্ঞাপন
শনিবার (৩১ জানুয়ারি) এক সরকারি বিজ্ঞপ্তিতে এই মূল্য হ্রাসের তথ্য জানানো হয়, যা আজ ১ ফেব্রুয়ারি থেকে ভোক্তাপর্যায়ে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। একইভাবে অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা এবং পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে প্রতি লিটার ১১২ টাকায় সমন্বয় করা হয়েছে।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে এই সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে তেলের মূল্যের ওঠানামার সঙ্গে দেশের বাজারের দামের ভারসাম্য বজায় রাখতে এবং সাধারণ মানুষের জন্য জ্বালানি সরবরাহ সাশ্রয়ী নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে গত বছরের মার্চ মাস থেকে বাংলাদেশে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ শুরু হয়। এই পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও তা হ্রাস পায় এবং দাম বাড়লে সে অনুযায়ী সমন্বয় করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...