বিজ্ঞাপন
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই তিনি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। এতে ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারের নির্দেশে তার কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে প্রচারণায় বাধা সৃষ্টি করছে।
তিনি অভিযোগ করেন, গত রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তার গাড়িবহর আটকে দেওয়া হয়। এ সময় তার গাড়িতে অবৈধ অস্ত্র বহন করা হচ্ছে—এমন অভিযোগ তুলে একটি মব সৃষ্টি করা হয়। পরে হামলাকারীরা গাড়িবহরে ভাঙচুর চালায় এবং সঙ্গে থাকা কর্মী-সমর্থকদের মারধর করে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে সিদ্দিকুল আলম আরও বলেন, নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে তিনি বৈধ অস্ত্রসহ একজন গানম্যান নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তার গানম্যান আব্দুর রাজ্জাক সেনাবাহিনীর একজন সাবেক সদস্য।
এ ঘটনায় তার নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য মাসুদ রানা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনের শেষাংশে সিদ্দিকুল আলম সিদ্দিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...