Logo Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩ বিজিবির ৩৫ প্লাটুন ফোর্স মোতায়েন


Splash Image

সাতক্ষীরা ৩৩ বিজিবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের আস্থা অর্জনে উপযোগী পরিবেশ তৈরীকরণ এবং সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী করে তেলার লক্ষে ৩৫ প্লাটুন ফোর্স মোতায়েন করা হয়েছে।


বিজ্ঞাপন


সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলাধীন ২১ টি উপজেলায় ৩৫ প্লাটুন (প্রায় সাতশত) ফোর্স মোতায়েনের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ কাজ করছে এই ফোর্স।

নির্বাচন উপলক্ষ্যে গত ২৯ জানুয়ারি হতে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশালে ২১টি উপজেলায় ১৬টি বেইজ ক্যাম্প স্থাপনে করে ৩৫ প্লাটুন (প্রায় সাতশত) বিজিবি ফোর্স মোতায়েন করে অদ্যাবধি দায়িত্বপূর্ণ এলাকায় ৩শ ৪০টি টহল, ৫০টির অধিক যৌথ অপারেশন ও ১শ ৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে প্রশাসন, সশস্ত্র বাহিণী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় সভা এবং সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ফোর্স।

এছাড়া নিজস্ব ব্যবহৃত অস্ত্র ছাড়া অপারেশন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে হুমকি প্রতিরোধে ড্রোন, ডগ স্কোয়ার্ড, বডি ওর্ণ ক্যামেরা, বুলেট প্রুফ জ্যাকেট, আধুনিক মানের রায়োট কন্ট্রোল গিয়ার সেট এবং নন—লিথ্যাল অস্ত্রসহ দায়িত্ব পালন অব্যাহত রেখেছে। আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আধিপত্য বিস্তার এবং জনমনে আস্থা ও বিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে মোতায়েনকৃত বিজিবি সদস্য দিবা—রাত্রি নিরবিচ্ছিন্ন টহল তৎপরতার মাধ্যমে এলাকার আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।

বিজিবির দায়িত্ব পালনকালীন সময়ে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলা হতে ৩৫ জন ম্যাজিষ্ট্রেট ম্যাজিষ্ট্রেসী সহায়তা প্রদান করে আসছেন।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...