বিজ্ঞাপন
৭ ফেব্রুয়ারি সকল যাচাই—বাছাই শেষে নির্বাচন সামগ্রী হস্তান্তর করা হয়। ৮ ফেব্রুয়ারি রবিরার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা হতে নির্বাচনী কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।
সোমবার (৯ জানুয়ারি) জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ব্যবহারের উদ্দেশ্যে ১৮ লাখের বেশি ব্যালট পেপার জেলায় এসে পৌঁছেছে। গণভোটের ব্যালট পেপারও আগেই সাতক্ষীরার সাতটি উপজেলায় পৌঁছে বিশেষ পুলিশি নিরাপত্তায় সংরক্ষণ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান জানান, গত শুক্রবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার সাতক্ষীরায় এসে পৌঁছায়। পরে সেগুলো রোববার জেলার সাতটি উপজেলার স্ব স্ব নির্বাচন অফিসে পাঠানো হয়। বর্তমানে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ব্যালট পেপারগুলো সংরক্ষিত আছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফরোজা আখতার জানান, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ভোটার সংখ্যা অনুযায়ী মোট ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯টি ব্যালট পেপার জেলায় এসেছে। ব্যালট পেপার সংরক্ষণ, পরিবহন এবং ৬০৯টি ভোটকেন্দ্রে পৌঁছানোসহ পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...