বিজ্ঞাপন
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আজ একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা যেন দিনটি উৎসবমুখরভাবে উদযাপন করতে পারি। আল্লাহ দিলে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর নির্বাচন হবে।”
একজনের ভোট অন্যজন দিয়ে দিচ্ছে—এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ভিডিওটি আমাকে দিন, দেখব। এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখব।”
দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্ন ঘটনার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ছোটখাটো দু-একটি ঘটনা ঘটেছে, আমি অস্বীকার করব না। নির্বাচন আরও শান্তিপূর্ণ হবে—এটাই জনগণের কাছে আমার প্রত্যাশা।”
কেন্দ্র দখল সংক্রান্ত প্রশ্নে তিনি পুনর্ব্যক্ত করেন, “কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি। সাংবাদিকরা সত্য সংবাদ দিলে দেশবাসীসহ সবাই উপকৃত হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...