Logo Logo

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে তিনি রাজধানীর গুলশান-২ নম্বর, ১/ডি ব্লক, ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।


বিজ্ঞাপন


ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইউনূস বলেন, “আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।”

তিনি দেশবাসীকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে সবাইকে অনুরোধ করেন এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। এছাড়া উপস্থিতরা প্রধান উপদেষ্টাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।

গুলশান-২ আসনটি সাধারণত ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে ছিলেন তার স্ত্রী ও মেয়ে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...