বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নাজির বিশ্বাস নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুরিয়া গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে। তিনি গত তিন বছর ধরে এই পরিবহনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবহনের মালিকের মৃত্যুর পর বর্তমানে তিনিই এর পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন।
হাসপাতালে চিকিৎসাধীন নাজির বিশ্বাস জানান, গত দেড় মাস ধরে স্থানীয় একদল যুবক প্রতিটি ট্রিপ থেকে সিট বরাদ্দ এবং নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করে আসছিল। নাজির বিশ্বাস তাদের এই অন্যায্য দাবিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। মঙ্গলবার সকালে ওই যুবকরা পুনরায় কাউন্টারে এসে প্রতিদিনের ১২টি ট্রিপের বিপরীতে বড় অংকের চাঁদা দাবি করে। তিনি তাতে রাজি না হওয়ায় তাকে হুমকি দিয়ে চলে যায় তারা।
এর ১০-১৫ মিনিট পরেই ৫-৬ জন দুর্বৃত্ত রামদা ও লোহার রড নিয়ে ফিরে এসে অতর্কিতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। নাজির বিশ্বাস অভিযোগ করেন, “তারা আমাকে লোহার রড দিয়ে পেটাতে থাকে। একজন রামদা দিয়ে কোপ দিতে গেলে আমি হাত দিয়ে ঠেকাই। এতে আমার হাত ও মাথায় গুরুতর জখম হয়।” আহত ম্যানেজার হামলাকারীদের মধ্যে মিলন, সবুজ ও প্রিন্স নামে তিন যুবককে শনাক্ত করেছেন।
বাস টার্মিনালের মতো জনাকীর্ণ স্থানে এমন প্রকাশ্যে হামলার ঘটনায় সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...