বিজ্ঞাপন
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নরোত্তমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। বক্তব্যে তিনি দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নেতাকর্মিদের অনিয়মমুক্ত থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, ফোরকান ই আলম আলম, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল এবং কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন। সঞ্চালনা করেন নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ।
ইফতার ও দোয়া মাহফিলে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মি অংশ নেন। কোরআন তিলাওয়াত ও মিলাদ শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...