Logo Logo

গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি ত্বরান্বিত করা, দ্রুততম সময়ে ওয়ারেন্ট তামিল এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করার তাগিদ দেন। এছাড়া অপরাধ দমনে পুলিশের পেশাদারিত্ব বজায় রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ জিয়াউল হক পিপিএম, এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।

এছাড়াও সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...