Logo Logo

বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির কমিটি গঠন


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন


এতে মো.কামাল হোসেন ব্যাপারীকে সভাপতি, রফিকুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক এবং রিপন বক্সকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

২৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সভায় উপস্থিত মালিক ও শ্রমিকদের কণ্ঠভোটে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহসভাপতি কালাম খান, সহসভাপতি হুমায়ুন হাওলাদার ও মো.আনোয়ার শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাফর শিকদার, সহসাধারণ সম্পাদক বাদল হাওলাদার, সহসাংগঠনিক সম্পাদক মো.ইমরান হোসেন গাজী, কোষাধ্যক্ষ মুন্না ব্যাপারী, দপ্তর সম্পাদক মো. বাপ্পি হাওলাদার, প্রচার সম্পাদক রাব্বি ব্যাপারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজল মাঝি এবং ধর্মবিষয়ক সম্পাদক মো.আরিফ খান।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবু হানিফ শিকদার, রাজিব ব্যাপারী, মাহাবুব শিকদার, আল আমিন হাওলাদার ও মালেক হাওলাদার।

সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন হাওলাদার,উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু সহ পৌর বিএনপি ও অংসংগঠনের নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির মাধ্যমে ইটভাঙা মালিক ও শ্রমিকদের পারস্পরিক ঐক্য, সহযোগিতা এবং কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...