বিজ্ঞাপন
২৬ অক্টোবর সোমবার বিকাল ৪ টায় বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) অভ্রজ্যোতি বড়াল, অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশ গঠনে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ব্যানার ফ্যাস্টুন এবং বর্নিল সাজে সজ্জিত অনুষ্ঠানটি ছিল দর্শক ও ক্রীড়ামোদীদের উপস্থিতিতে মুখরিত।
মাঠে খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সাথে অতিথিবৃন্দরা পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকেরা সাহেবগঞ একাদশ ও মুক্তিযোদ্ধা একাদশের মধ্যে টান উত্তেজনাপূর্ন খেলা উপভোগ করেন।
টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার প্রতি যুব সমাজের সম্পৃক্ততা জোরদার করতে তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এবং পুরোমাঠ জুড়ে দর্শকদের দারুণ উপস্থিত এই আয়োজনকে আরো উজ্জীবিত করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...