Logo Logo

নবম পে স্কেল কখন বাস্তবায়ন হবে, জানালেন অর্থ প্রতিমন্ত্রী


Splash Image

ছবি : সংগৃহীত।

সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি। তবে দেশের বর্তমান পরিস্থিতি ও আর্থিক প্রেক্ষাপটে এটি কার্যকর করতে কিছুটা সময়ের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি কর্মচারী নেতাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-সচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়।

বৈঠক শেষে এম এ হান্নান সাংবাদিকদের জানান, প্রতিমন্ত্রী তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। প্রতিমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন, তাই আপনারা পর্যায়ক্রমে পে-স্কেল পাবেন। তবে এই মুহূর্তে সবটুকু বাস্তবায়ন করা সম্ভব নয় বলে কিছুটা সময়ের প্রয়োজন।” যদিও পে-স্কেল কার্যকরের নির্দিষ্ট কোনো সময়সীমার কথা প্রতিমন্ত্রী উল্লেখ করেননি।

বৈঠক সূত্রে জানা গেছে, নবম পে-স্কেলের দাবিতে অতীতে চলা বিভিন্ন আন্দোলনে প্রতিমন্ত্রীর সক্রিয় ভূমিকার বিষয়টিও নেতারা আলোচনায় তোলেন। জবাবে জোনায়েদ সাকি বর্তমান সরকারের আর্থিক সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি আরও জানান, সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে পে-স্কেল নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

উল্লেখ্য, নবম পে-স্কেল প্রণয়নের লক্ষে গত বছরের ২৭ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার একটি উচ্চপর্যায়ের পে-কমিশন গঠন করেছিল। কমিশন দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে চলতি বছরের ২১ জানুয়ারি তাদের সুপারিশমালা সরকারের কাছে জমা দেয়। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীরা দ্রুত এই সুপারিশ বাস্তবায়ন ও নতুন পে-স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...