Logo Logo

মনোহরদীতে জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত


Splash Image

নরসিংদীর মনোহরদীতে জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরামের উদ্যোগে “মেহমান খানা প্রজেক্ট”-এর পক্ষ থেকে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১০ রমজান) উপজেলার লেবুতলা ইউনিয়নের তারাকান্দী গ্রামে অবস্থিত হাজী নূর মোহাম্মদ ভূঁইয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

উৎসর্গ ফাউন্ডেশনের আহ্বায়ক ফারুক আহমেদ প্রধানের সভাপতিত্বে এবং মনোহরদী উপজেলা সেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক আল-মমিন হোসাইন সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন বাদল।

এ সময় নরসিংদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের প্রতিনিধি মো. ফয়সাল আহমেদসহ সেচ্ছাসেবী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...