Logo Logo

সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিনসির ইন্সপেক্টর গুলিবিদ্ধ


Splash Image

রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযান চলাকালে মাদক কারবারিদের গুলিতে মো. সিদ্দিকুর রহমান (৩৮) নামে এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

আহত ইন্সপেক্টরকে দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণ সার্কেলের উপ-পরিচালক রাজিউর রহমান জানান, ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে আজ অধিদপ্তরের সাতটি টিম রাজধানীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছিল।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, সায়দাবাদ রেললাইন এলাকায় অভিযানের জন্য একটি টিম অবস্থানকালে তিনজন মাদক কারবারিকে শনাক্ত করা হয়। তাদের মধ্য থেকে একজনকে আটক করার চেষ্টা করলে মাদক কারবারিরা অতর্কিতে পিস্তল বের করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

অভিযুক্তদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হয়েছে। সায়দাবাদ ও সংলগ্ন এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...