বিজ্ঞাপন
নিহত জাহেদ হোসেন সন্দ্বীপের রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে কুয়েতের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে হওয়া এক আকস্মিক মিসাইল হামলায় জাহেদ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রবাসে থাকা তার সহকর্মীরাই প্রথম দেশে পরিবারের কাছে এই দুঃসংবাদটি নিশ্চিত করেন। নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েত সময় বেলা সাড়ে ১১টার দিকে মিসাইল হামলার ঘটনাটি ঘটে। হামলার পরপরই সহকর্মীদের কাছ থেকে আমরা জাহেদের মৃত্যুর খবর জানতে পারি।’
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় এই নিয়ে সন্দ্বীপের দুই প্রবাসীর মর্মান্তিক প্রাণহানি ঘটল, যা পুরো উপজেলায় চরম আতঙ্কের জন্ম দিয়েছে। এর আগে গত রোববার বাহরাইনে ইরানের হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা আবুল মহসিন ওরফে তারেক (৫২) নিহত হন। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই উপজেলার দুই রেমিট্যান্স যোদ্ধার এমন অকাল মৃত্যুতে সন্দ্বীপে শোকের আবহ তৈরি হয়েছে।
পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে জাহেদের বাড়িতে এখন চলছে শোকের মাতম। স্বজন ও প্রতিবেশীরা জানান, জাহেদ নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। তার এই অকাল মৃত্যুতে পরিবারটি আর্থিকভাবেও চরম অনিশ্চয়তার মুখে পড়ল। পুরো এলাকায় এখন এক শোকাবহ ও হৃদয়বিদারক পরিবেশ বিরাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...