বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে ফরহাদ ইসলাম ফাহিম (২০) এবং একই এলাকার নুর হোসেনের ছেলে তাজুল ইসলাম সুমন (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে টহল ডিউটি পালন করছিল। ওই সময় কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় একটি চায়ের দোকানের সামনে তিন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ফাহিম ও সুমনকে আটক করা হয়, তবে তাদের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতদের তল্লাশি চালিয়ে ফাহিমের প্যান্টের কোমরে গুঁজে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পলাতক সহযোগীকে নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনসহ পলাতক অপর একজনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...