Logo Logo

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি


Splash Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে তাঁদের এই শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে সংসদ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। স্পিকার নির্বাচনের জন্য সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, এই পদের জন্য একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে। স্পিকার পদে মনোনীত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও ভোলা–৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি এই দায়িত্ব পালনে সম্মতি প্রকাশ করলে সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম তাঁর নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন হুইপ রকিবুল ইসলাম।

একইভাবে ডেপুটি স্পিকার পদেও একটিমাত্র মনোনয়ন জমা পড়ে। এই পদে মনোনীত হন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সভাপতি তাঁর সম্মতির কথা জানালে সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন আরেক হুইপ আশরাফ উদ্দীন নিজান। সংসদ অধিবেশনে প্রস্তাবটি পেশ করা হলে তা সর্বসম্মতিক্রমে ‘হ্যাঁ’ ভোটে জয়যুক্ত হয়।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে রাষ্ট্রপতি অভিনন্দন জানান। নবনিযুক্ত এই নেতৃত্ব সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...