Logo Logo

গোপালগঞ্জের ওড়াকান্দি ঠাকুরবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় তীর্থস্থান ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। শনিবার (১৪ মার্চ ২০২৬) তিনি ঠাকুরবাড়ি এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।


বিজ্ঞাপন


পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তীর্থস্থানে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ধর্মীয় তীর্থস্থানে আগত সকল ভক্ত ও দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অগ্রাধিকার।

ওড়াকান্দি ঠাকুরবাড়ি বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় তীর্থস্থান হিসেবে পরিচিত। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তাঁর পুত্র সমাজ সংস্কারক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান হওয়ায় স্থানটি ধর্মীয় ও ঐতিহাসিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে। উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক ও শিক্ষাগত উন্নয়নের লক্ষ্যে এখান থেকেই মতুয়া আন্দোলনের সূচনা হয়।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল)সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...