বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান এবং জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
এ সময় জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী আবুল খায়ের, সাবেক সভাপতি এম. এম. হাজী নাসির আহমেদসহ সমিতির নেতৃবৃন্দ, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় দেশের উন্নয়ন, মানুষের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।
পরে উপস্থিত অতিথিরা সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে একসঙ্গে ইফতারে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...