বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় গোপালগঞ্জ জেলা মডেল মসজিদে এ জামাত অনুষ্ঠিত হয়। আগে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে স্থান পরিবর্তন করে মডেল মসজিদে জামাতের আয়োজন করা হয়।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের ইমাম মুফতি অলিউল্লাহ।
জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং আরব বিশ্বের জনগণের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
অপরদিকে, মুকসুদপুরে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা এবং টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
এছাড়া জেলার অন্যান্য উপজেলা ও ইউনিয়নের মসজিদগুলোতেও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...