ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম তাপস নন্দী, যিনি ‘মেসার্স শিমলা ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক। জননিরাপত্তার স্বার্থে আজ শুক্রবারের মধ্যে মজুতকৃত জ্বালানিসহ পুরো ট্যাংকটি সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছে প্রশাসন।
অভিযান সূত্রে জানা গেছে, জনবহুল গোপালবাড়ী এলাকার একটি বহুতল ভবনের নিচতলায় কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ২৫ হাজার লিটার ধারণক্ষমতার একটি ট্যাংক স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে আসছিলেন ব্যবসায়ী তাপস নন্দী ও শফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আবাসিক এলাকায় এমন দাহ্য পদার্থের মজুত পাওয়ার সত্যতা মেলায় তৎক্ষণাৎ অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, নিয়মবহির্ভূতভাবে দাহ্য পদার্থ মজুত ও বিক্রি করা জননিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি। জনবসতিপূর্ণ এলাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকায় দ্রুততম সময়ের মধ্যে তেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ বাস্তবায়নে প্রশাসনের কড়া নজরদারি অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য লাইসেন্সও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...