বিজ্ঞাপন
শনিবার ৪ই এপ্রিল বিকেলে পরকোট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা ভূইয়া।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মোবারক হোসেন পাপ্পু, সাবেক ইউপি চেয়ারম্যান তাওহিদুল ইসলাম তাওহিদ, উপজেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল সালেহ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শফিউল বাশার বাবুল শেখ, বিএনপি নেতা কামাল শেখ,সেলিম তফাদার,ফয়েজ শেখ, ফারুক পাটওয়ারি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন ও পরকোট ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা পরকোট ইউনিয়নে মাদক, চুরি, ডাকাতি সহ অন্যান্য অপরাধ রোধ করতে দলীয় লোকজনের সহযোগীতা কামনা করেন এবং পুলিশের আরো কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...