Logo Logo

নীলফামারীতে হামের উপসর্গে ১১ দিন বয়সী শিশুর মৃত্যু


Splash Image

নীলফামারীর ডিমলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১১ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।


বিজ্ঞাপন


মৃত শিশুর নাম আফরিন জান্নাত। সে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু জান্নাতকে শনিবার বেলা ১১টার দিকে হামের উপসর্গ নিয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাতে সেখানেই তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে প্রাথমিক অবস্থায় হামের উপসর্গ নিয়ে ডিমলায় ভর্তি করা হয়েছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হাম ছিল কি না।

এদিকে জেলায় হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১১ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে নীলফামারী জেনারেল হাসপাতালে ৮ জন, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করে হামের এই প্রকোপ দেখা দেওয়ায় জেলা স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...