বিজ্ঞাপন
আজ মঙ্গলবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে এই ফলাফল প্রস্তুত করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীরা রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীদের ফলাফল সাময়িকভাবে প্রকাশ করা হয়েছে। পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে চূড়ান্ত নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
লিখিত পরীক্ষায় সফল হওয়া প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে। শীঘ্রই মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
ফলাফল দেখতে https://bpsc.gov.bd/pages/psc-exams/ এই লিংকে যান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...