ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে। ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। তিনি জানান, গত ৬ এপ্রিল কমিশনের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ এই ঘোষণা দেওয়া হলো।
তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ২২ ও ২৩ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আপিল দায়েরের সময় ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
নির্বাচন পরিচালনার দায়িত্বে রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন মইনুদ্দিন খান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে মনির হোসেন দায়িত্ব পালন করবেন। সংরক্ষিত ৫০টি নারী আসনের বণ্টন প্রসঙ্গে সচিব জানান, রাজনৈতিক দলগুলোর আসন সংখ্যার অনুপাতে বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামী ও তাদের জোটের জন্য ১৩টি আসন নির্ধারিত হয়েছে। বাকি ১টি আসন স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটে অংশ নিচ্ছে না। এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও কোনো জোটের সাথে থাকছেন না।
আগামীকাল বৃহস্পতিবার শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে সচিব বলেন, এসব আসনের নির্বাচনী প্রস্তুতি এখন পর্যন্ত সন্তোষজনক। জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও মানদণ্ড বজায় রাখতে তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...