Logo Logo

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত


Splash Image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সদস্যসহ তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গত সোমবার (৬ এপ্রিল) নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে আলবানি এলাকার রুট ৯-এইচ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।


বিজ্ঞাপন


নিহতরা হলেন— কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তাঁর ছেলে নাজমুল রোবেল (৩০) এবং তাঁদের পারিবারিক বন্ধু ফাহিম আলিম (২৭)। তাঁরা নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। নিহতদের মধ্যে নাজমুল রোবেল গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

এই দুর্ঘটনায় হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনি ইকরা (১) গুরুতর আহত হয়েছেন। তাঁরা বর্তমানে আলবানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রাইভেটকারে করে সবাই ঘুরতে বেরিয়েছিলেন। আলবানির ভ্যান ওয়াইক লেনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়, যাঁদের মধ্যে তিনজন বাংলাদেশি।

নিহতদের জানাজা বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর ব্রনক্সের বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাঁদের দাফন সম্পন্ন হবে। প্রবাসী এই বাংলাদেশিদের অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয়স্বজনরা তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...