বিজ্ঞাপন
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে সভায়।
রবিবার (২৫ অক্টোবর) রাতে মনোহরদী উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ আকন্দ বকুলসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ অক্টোবর নরসিংদী জেলা পর্যায়ে এবং ২৮ অক্টোবর মনোহরদীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...