বিজ্ঞাপন
সোমবার (৪ মে) সকালে উপজেলার হলি ক্যাথলিক চার্চে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা-এর মহাপরিচালক মোঃ আবদুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি ক্যাথলিক চার্চের ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার ডেভিড ঘরামী, মাইকেলস জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার লুডস মেরি, সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ হালদার এবং সহকারী ফাদার অলিভার অলোক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবদুল জলিল বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান তৃণমূল পর্যায়ে সরকারের সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সতর্ক করে বলেন, সরকারি কৃষক কার্ড পেতে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল উদ্যোগ এবং চলমান হামের টিকাদান কর্মসূচি সম্পর্কে তিনি উপস্থিত সকলকে অবহিত করেন।
সমাবেশ শেষে উপস্থিত জনসাধারণের মাঝে সরকারের বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের ওপর নির্মিত সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শিত হয়। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...