বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ মে) বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কারিগরি সহায়তা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন। মূলত গবাদিপশু মোটাতাজাকরণে ক্ষতিকর ওষুধের ব্যবহার বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযান চলাকালীন উপজেলার বিভিন্ন পশুখাদ্য ও ওষুধের দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৩ জন ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে অপরাধের গুরুত্ব বিবেচনায় তাদের সর্বমোট ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার জানান, "নিবন্ধিত ভেটেরিনারি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রোধ এবং ক্ষতিকর হরমোনের ব্যবহার বন্ধে আমরা বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে কোরবানির ঈদে সুস্থ ও নিরাপদ পশুর মাংস পেতে পারে, সেজন্য আমাদের এই তদারকি অব্যাহত থাকবে।"
প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, কোনো অসাধু চক্র যাতে পশুখাদ্যে ভেজাল বা নিষিদ্ধ রাসায়নিক মিশিয়ে জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। ঈদ পর্যন্ত মাঠ পর্যায়ে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...