বিজ্ঞাপন
বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস।
পতাকা উত্তোলন শেষে স্টেশন প্রাঙ্গণ থেকে একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা বা র্যালি বের করা হয়। শোভাযাত্রাটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার সার্ভিস কার্যালয়ে এসে শেষ হয়। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার কমান্ড্যান্ট শাহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নড়াইল স্টেশন অফিসার শেখ দেলোয়ার হোসেন এবং স্টেশন লিডার শামসুজ্জামানসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী সভায় বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের জানমাল রক্ষা করে আসছেন। তবে দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, তিন দিনব্যাপী এই আয়োজনে নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড প্রতিরোধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ, ব্যাপক প্রচার-প্রচারণা এবং মহড়াসহ নানা জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...