বিজ্ঞাপন
বুধবার (২০ মে) বিকেলে কাঁঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সর্বস্তরের সর্বজনীন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এই প্রতিনিধি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু আবেগপ্লুত কণ্ঠে বলেন, “কাঁঠালিয়ার সর্বস্তরের মানুষের এই অভূতপূর্ব ভালোবাসা ও সম্মান আমাকে জনগণের প্রতি আরও বেশি দায়িত্বশীল করেছে। আপনাদের দেওয়া এই পবিত্র আমানত ও প্রত্যাশা পূরণে আমি আমৃত্যু কাজ করে যাব।”
তিনি তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে আরও বলেন, "পিছিয়ে পড়া এই জনপদের সার্বিক উন্নয়ন, নারী শিক্ষার প্রসার, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।" এলাকার মানুষের সুখ-দুঃখের পাশে থেকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ কাঁঠালিয়া গড়ে তুলতে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মাওলানা মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক মাঈনুল ইসলাম মান্না, কাঁঠালিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মজিবুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আমিন খোকন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষলগ্নে উপজেলার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক (ক্রোস্ট) প্রদান করা হয়। এ সময় উপস্থিত বক্তারা তাঁর রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...