Logo Logo

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী


Splash Image

ছবি : সংগৃহিত

উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তাদের আকদের আনুষ্ঠানিকতা।


বিজ্ঞাপন


দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি বলেন, ‘আজকে আমাদের আকদ হয়েছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানাব। সবার কাছে দোয়া কামনা করছি।’

জানা গেছে, মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।

বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন দীপ্তি চৌধুরী। ভক্ত-অনুরাগী, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...