Logo Logo

গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ


Splash Image

শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৩টি বিভাগে প্রয়োজনীয় সব ধরনের কেমিক্যাল সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ফার্নিচারও হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তাঁর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগীয় সভাপতিদের হাতে এসব কেমিক্যাল ও ফার্নিচার আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে গত ২৯ এপ্রিল প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগের ল্যাবরেটরি কার্যক্রম জোরদারের লক্ষ্যে প্রয়োজনীয় কেমিক্যাল সরবরাহ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে আরও ১৩টি বিভাগের জন্য গবেষণা ও ব্যবহারিক শিক্ষার উপযোগী কেমিক্যাল সরবরাহ করা হয়েছে।

দ্বিতীয় ধাপে কেমিক্যাল পাওয়া বিভাগগুলো হলো— রসায়ন, সিভিল, কৃষি, ফার্মেসি, বোটানি, পদার্থবিজ্ঞান, ফুড ইঞ্জিনিয়ারিং, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ফিসারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স।

এছাড়া প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে বিভিন্ন বিভাগীয় অফিস ও দপ্তরের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ফার্নিচারও সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় দফায় প্রয়োজনীয় ফার্নিচার সরবরাহের লক্ষ্যে সব বিভাগ থেকে নতুন করে চাহিদাপত্র আহ্বান করা হয়েছে।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের সহায়ক উদ্যোগ আগামী ২০২৬-২৭ অর্থবছরেও অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগে শিক্ষার্থী ও গবেষকদের জন্য ল্যাবভিত্তিক শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...