বিজ্ঞাপন
গতকাল রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মহাসড়ক সংলগ্ন রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনাকবলিত ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—রাজবাড়ীর গোয়ালন্দ এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন পাটোয়ারী এবং রাজবাড়ী সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মালেক শেখ।
ঘটনার বিবরণে জানা যায়, ফরিদপুর থেকে রাজবাড়ী অভিমুখে একটি তেলবাহী ট্রেন যাত্রা করেছিল। খানখানাপুর রেলগেট অতিক্রম করার মুহূর্তেই আকস্মিকভাবে চেইন ছিঁড়ে ট্রেনটির পেছনের ৬টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মূল ট্রেনটি অতিক্রম করে চলে গেছে ভেবে দায়িত্বরত গেটম্যান রেলগেটের বেরিয়ার তুলে দেন। এতে দৌলতদিয়া থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস, একটি অটোরিকশা, একটি মাহিন্দ্রা ও মোটরসাইকেল একযোগে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে গতি নিয়ে ধেয়ে আসা বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে যানবাহনগুলোর প্রচণ্ড ধাক্কা লাগে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যানুযায়ী, বিচ্ছিন্ন বগির জোর ধাক্কায় বাস, অটোরিকশা, মাহিন্দ্রা ও মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনার পর থেকে পুরো খানখানাপুর রেলগেট এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...