বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় শাহেদা বেগমের বাড়ির কাছে রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. বাচ্চু খাঁ (৩২)। তিনি শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার বাসিন্দা রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। বাচ্চু বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। তিনি ডেকোরেটরের শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দারা আহত বাচ্চু খাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে নিয়ে ভর্তি করেন।
বাচ্চু খাঁর ভাই ও ডেকোরেটর শ্রমিক মো. বাদল খাঁ অভিযোগ করে বলেন, আজ সকালে এক বন্ধুর সঙ্গে দেখা করতে শহরের আদালতপাড়া এলাকায় গিয়েছিলেন বাচ্চু। সেখান থেকে অন্তত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী তাঁকে জোরপূর্বক তুলে একটি ইজিবাইকে করে লাশকাটা ঘর বস্তি এলাকায় নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করা হয়। এ সময় হামলাকারীরা বাচ্চুর বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেয় বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রকাশ্য দিবালোকে আদালত এলাকা থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...