Logo Logo

কেন্দ্রীয় যুবনেতা তানভীর হাসান সোহেলকে ফুল দিয়ে বরণ করলেন রাকিব মৃধা


Splash Image

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানভীর হাসান সোহেলকে ফুল দিয়ে বরণ করেছেন ঢাকা দক্ষিণ যুবদল নেতা আলহাজ্ব রাকিবুল ইসলাম মৃধা।


বিজ্ঞাপন


বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজাপুরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে যোগ দিতে আসেন কেন্দ্রীয় যুবদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল।

এ সময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট শাকিবুল ইসলাম, অ্যাডভোকেট জিয়ান মাহমুদ ক্লিন্টন এবং রাজাপুর শহর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রমজান হোসেনসহ উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাবখান এলাকায় পৌঁছালে অ্যাডভোকেট তানভীর হাসান সোহেলসহ কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আলহাজ্ব রাকিবুল ইসলাম মৃধা ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা। এ সময় ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে কেন্দ্রীয় যুবদল নেতাকে বরণ করে নেওয়া হয়।

কেন্দ্রীয় নেতার আগমনকে কেন্দ্র করে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁকে স্বাগত জানান নেতাকর্মীরা।

পরে নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদল নেতা অ্যাডভোকেট তানভীর হাসান সোহেলকে সঙ্গে নিয়ে রাজাপুরে আয়োজিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...