Logo Logo

বাকেরগঞ্জ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

২৮ অক্টোবর লগি-বৈঠার মাধ্যমে সংঘটিত হত্যা কান্ডের বিচারের দাবী


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ ২০০৬ সালের ৩৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি বৈঠার তান্ডবের মাধ্যমে সংঘটিত নির্মম হত্যা কান্ডের বিচারের দাবীতে বাকেরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।


বিজ্ঞাপন


২৮ অক্টোবর বুধবার বিকাল ৪টায় এ উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাহমুদুন্নবী তালুকদার এবং উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম। মিছিলে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়া পিটিয়ে মানুষ হত্যার মাধ্যমে যে বর্বরতা চালানো হয়ে ছিল তা ইতিহাসের পাতায় এক জঘন্যতম অধ্যায়।

দীর্ঘ দিন অতিবাহিত হলেও এই নির্মম হত্যাকান্ডের সঠিক বিচার আজও সম্পন্ন হয়নি। আয়োজিত সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে পল্টন হত্যাকান্ডের সঙ্গে জড়িত এবং নির্দেশদাতাদের বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...