বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) লালমোহন উপজেলা ও পৌরসভা যুবদলের অায়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
দিবসের প্রথমে সকাল ৬ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও যুবদলের পতাকা উত্তোলন করা হয়। এরপর দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া’র ভাষণ সম্প্রচার, স্বেচ্ছায় রক্তদান, মৎস্য অবমুক্তকরণ, লালমোহন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ, বৃক্ষরোপন এবং উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক সোহেল আজীজ শাহীন, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. মোসলেউদ্দিন, পৌর যুবদলের সভাপতি মো. জাকির ইমরান ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদলের সভাপতি, সম্পাদকসহ নেতাকর্মীবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...