বিজ্ঞাপন
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মনোহরদীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়ার কর্মকালীন দায়িত্ব পালন, পেশাগত আন্তরিকতা ও সাংবাদিকদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। সর্বদা সহযোগীতা করার জন্যে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী সহকারী কমিশনার।
এ সময় সাংবাদিকরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...