বিজ্ঞাপন
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল আইসিপির সীমান্ত পিলার ১৮/৮-এস সংলগ্ন শূন্য লাইন দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাঁদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে।
দেশে ফিরে আসা নাগরিকরা হলেন—বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ধরাদোয়া ধেথলার (ডেপুয়ারপাড়) গ্রামের আল আমিন শেখ (২০), তাঁর স্ত্রী জোসনা আক্তার (২১) এবং তাঁদের দুই বছরের শিশু সন্তান আরমান শেখ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানিয়েছে, উন্নত জীবনের আশায় ও ভালো কাজের সন্ধানে তাঁরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাঁরা আটক হন। পরবর্তীতে আদালতের মাধ্যমে নির্ধারিত সাজা মেয়াদ শেষ হওয়ার পর দুই দেশের আইনি প্রক্রিয়া ও ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের স্বদেশে ফিরিয়ে আনা হয়।
হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ উদ্ধারকৃত ওই তিন নাগরিককে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষ করে ফেরত আসা ব্যক্তিদের যশোরের স্বনামধন্য মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট এনজিও সংস্থার তত্ত্বাবধানে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...