বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ৮টি বিভাগে ৫৭ জন সদস্য নিয়ে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সংশ্লিষ্টরা জানান, ক্লাবের উপদেষ্টা মণ্ডলী এবং অ্যালামনাইদের পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী কমিটি গঠিত হয়েছে। আগামী এক বছর এই কার্যনির্বাহী কমিটি বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।
নতুন দায়িত্বপ্রাপ্তির বিষয়ে বিইউসিসি-এর নবনির্বাচিত সভাপতি মো. রবিউল হাছান বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী এক বছরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ ও কর্মজীবনের প্রস্তুতি নিশ্চিত করতে ক্যারিয়ার সেমিনার, বিভিন্ন প্রশিক্ষণ, মক ইন্টারভিউ ও চাকরি মেলার আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার সাথে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ তৈরিতে ক্লাব কাজ করে যাবে।”
এছাড়া সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিইউসিসি-কে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার আশাবাদ ও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...