Logo Logo

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।


বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “এই শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের। কাজেই এই শিক্ষাপ্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমরা সবাই মিলে চেষ্টা করব, একটু একটু করে এই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার।”

সমাজবিজ্ঞান বিভাগ বনাম বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বনাম ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক খেলা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ দাবা প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আগামী ২৯ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...