বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা জামায়াতের আয়োজনে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু ও প্রভাষক ছাদের হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফা শাহ, শহর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দীন প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডবে নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...