Logo Logo

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


Splash Image

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।


বিজ্ঞাপন


দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় অতিথিরা বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সড়কে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক গড়ে তোলা শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সমাজের প্রতিটি মানুষের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ ও দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

‘সচেতনতাই নিরাপত্তা, নিরাপদ সড়ক সবার অধিকার’—এই বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...