Logo Logo

ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় যুবক নিহত, আহত ৩


Splash Image

নিহত যুবক আশিকুজ্জামান।

যশোরের ঝিকরগাছা উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আশিকুজ্জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় নিহতের বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার সোনাকুড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আশিকুজ্জামান ওই গ্রামের আছিরউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার রাতে সোনাকুড় গ্রামের নজরুল (৫০), ফজলুর রহমান (৪৫), মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) প্রতিপক্ষের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালান। এ সময় হামলায় আশিকুজ্জামান, তাঁর ভাই আশরাফুজ্জামান (৫০) ও বাবা আছিরউদ্দিন (৭০) গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্বজনরা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে আহত আশরাফুজ্জামান ও আছিরউদ্দিন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সংঘর্ষের একই ঘটনায় অভিযুক্ত পক্ষের ফজলুর রহমানও আহত হয়েছেন। তাঁকেও একই হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহত আশিকুজ্জামানের মরদেহ ময়নাতদন্ত এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...