বিজ্ঞাপন
দগ্ধদের গুরুতর অবস্থায় ওই দিন দুপুর ২টার দিকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রিয়াজুল শেখের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ ব্যক্তিরা হলেন রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা ও শিশু মো. রহিম। তাঁদের মধ্যে রিয়াজুল শেখের শরীরের ৪০ শতাংশ, আরিফা বেগমের ৫ শতাংশ এবং ফারিয়ার ৮ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া ১৮ বছর বয়সী রোজিনা ও এক বছর বয়সী শিশু মো. রহিমের শরীরের ১ শতাংশেরও কম পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদারের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...